March 11, 2026, 12:18 pm
শিরোনাম :
কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি, স্বর্ণালংকারসহ প্রায় ১৮ লাখ টাকার সম্পদ লুট রৌমারীতে সরকারি ওষুধ চুরি: স্টোরকিপার আটকের ঘটনায় স্বাস্থ্যখাতে প্রশ্ন চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যা ঘাতক স্বামী আটক  আজ মোল্লাহাট সফরে আসছেন আল্লামা মামুনুল হক নলডাঙ্গায় ইয়াবাসহ যুবলীগ নেতা আটক লঞ্চে কলেজছাত্রী ধর্ষণ র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সাব-রেজিস্ট্রার অফিসে প্রধান সহকারীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, তদন্ত শুরু ভাঙ্গুড়ায় জাতীয়তাবাদী তাঁতী দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন মৌলভীবাজারে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

চর বোয়ালমারী বিলের জলাবদ্ধতা নিরসনে বিএমডিএ-তে স্মারকলিপি: নির্বাচনের পর প্রকল্প প্রস্তাবনার আশ্বাস

কে এম জাকির

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ২ নং শৌলমারী ইউনিয়নের চর বোয়ালমারী গ্রামের “চর বোয়ালমারী বিল” এলাকায় আনুমানিক এক হাজার একর জমিতে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসনের দাবিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএমডিএ) রংপুর কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী। গতকাল, ২৫ জানুয়ারি ২০২৬ ইং তারিখে, বিকেল ২:৩০ মিনিটে ভুক্তভোগী এলাকাবাসীর একটি প্রতিনিধি দল বিএমডিএ-র তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয়ের সাথে সাক্ষাৎ করে এই স্মারকলিপি পেশ করেন।
এলাকাবাসীর পক্ষে ফিরোজ আহমেদ, আব্দুল আজিজ, আনোয়ার হোসেন প্রমুখ এই স্মারকলিপি প্রদান কার্যক্রমে নেতৃত্ব দেন। তারা প্রকৌশলী মহোদয়ের কাছে বিল এলাকার জলাবদ্ধতার কারণে সৃষ্ট কৃষি ও জীবনযাত্রার সমস্যার বিস্তারিত চিত্র তুলে ধরেন। শৌলমারী ইউনিয়ন অঞ্চলে এমনিতেই যোগাযোগ ব্যবস্থা কিছুটা অনুন্নত, তার উপর এই জলাবদ্ধতা জনজীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে।
বিএমডিএ-র তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয় প্রতিনিধি দলের বক্তব্য অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন এবং তাদের আশ্বস্ত করেন। তিনি উল্লেখ করেন, “নির্বাচনের পরে রাজনৈতিক দল ক্ষমতা গ্রহণ করার পরেই প্রকল্পের প্রস্তাবনা আমরা জমা দিব। এখন সব প্রকল্প স্থবির হয়ে আছে। আপনাদেরটাও আমরা বিবেচনায় রাখব।”
প্রকৌশলী মহোদয় স্থানীয়ভাবেও নির্বাচনের পরে নির্বাচিত মাননীয় সংসদ সদস্যদের কাছে এই যৌক্তিক দাবিটি জোরালোভাবে তুলে ধরার জন্য এলাকাবাসীকে আহবান জানিয়েছেন। এই আশ্বাসে বিল পাড়ের মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তারা আশা করছেন, দ্রুতই তাদের দীর্ঘদিনের জলাবদ্ধতার অবসান হবে এবং কৃষি জমিগুলো পুনরায় ব্যবহারের উপযোগী হবে।



ফেসবুক কর্নার