March 11, 2026, 10:49 am
শিরোনাম :
কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি, স্বর্ণালংকারসহ প্রায় ১৮ লাখ টাকার সম্পদ লুট রৌমারীতে সরকারি ওষুধ চুরি: স্টোরকিপার আটকের ঘটনায় স্বাস্থ্যখাতে প্রশ্ন চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যা ঘাতক স্বামী আটক  আজ মোল্লাহাট সফরে আসছেন আল্লামা মামুনুল হক নলডাঙ্গায় ইয়াবাসহ যুবলীগ নেতা আটক লঞ্চে কলেজছাত্রী ধর্ষণ র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সাব-রেজিস্ট্রার অফিসে প্রধান সহকারীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, তদন্ত শুরু ভাঙ্গুড়ায় জাতীয়তাবাদী তাঁতী দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন মৌলভীবাজারে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

নন্দীগ্রামে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাকিব বাবু নন্দীগ্রাম বগুড়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে ভোটগ্রহণ কাজে নিয়োজিত কর্মকর্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তন ও কাজী আব্দুল ওয়াজেদ বালিকা (পাইলট) উচ্চ বিদ্যালয়ে একযোগে এই প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়।
প্রশিক্ষণে ৫৩ জন প্রিজাইডিং অফিসার, ৩০৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৬১৭ জন পোলিং অফিসার অংশগ্রহণ করেন। কর্মশালায় নির্বাচনী বিধি-বিধান, ভোটগ্রহণ পদ্ধতি, ব্যালট পেপার ব্যবস্থাপনা, ভোটকেন্দ্র পরিচালনা, ভোটারদের সহায়তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিন আর’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। তিনি বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রশিক্ষিত ও দায়িত্বশীল ভোটগ্রহণ কর্মকর্তার বিকল্প নেই। আপনারা সবাই রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব পালন করতে যাচ্ছেন। তাই নির্বাচনের প্রতিটি ধাপে সবাইকে বিশেষভাবে ভূমিকা রাখতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে বগুড়া জেলা পুলিশ সুপার মো. শাহাদত হোসেন বলেন, ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম কঠোরভাবে দমন করা হবে।
এছাড়া সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করে বলেন, ভোটগ্রহণ কর্মকর্তাদের নিরপেক্ষতা ও পেশাদারিত্বই একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রধান ভিত্তি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা নির্বাচন অফিসার মো. তাজুল ইসলাম এবং নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান। বক্তারা বলেন, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সকল কর্মকর্তা-কর্মচারীকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে তারা ভোটগ্রহণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে স্পষ্ট ধারণা পেয়েছেন, যা নির্বাচনের দিন দায়িত্ব পালনে সহায়ক হবে।



ফেসবুক কর্নার