October 11, 2026, 5:16 am
শিরোনাম :
ভারতের আন্দোলনরত তরুণদের পাশে থাকার ঘোষণা নাহিদের ফেসবুকে ১৭ দিনের সম্পর্ক, রাজুর ডাকে কক্সবাজার গিয়েছিল তাজমিন তাজমিন হত্যা মামলায় দায় স্বীকার করে সুমনের আদালতে জবানবন্দি মসজিদকে দলীয় অফিস বানানোর চেষ্টা হয়েছিল-প্রতিমন্ত্রী শ্যামনগরে সার ডিলারশিপে যুবলীগ নেতার নামে বিএনপির জেলা কমিটির সুপারিশ, তৃণমূলে ক্ষোভ ডেঙ্গুতে আক্রান্ত সংগীতশিল্পী কৃষ্ণকলি, বাসায় চলছে চিকিৎসা বিদেশি শক্তির ইন্ধনে অস্থিরতা সৃষ্টির অভিযোগ বিজেপি সভাপতির পুত্রসন্তানের মা হওয়ার খবর ঘিরে আলোচনায় নীলম মুনির ভারতে ‘কালো জরুরি অবস্থা’ জারির অভিযোগ আপ নেতাদের প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল, ক্ষুব্ধ হাসনাত আব্দুল্লাহ

নেছারাবাদে যৌথ চেকপোস্ট ও ভ্রাম্যমাণ আদালত

মাসুম বিল্লাহ স্টাফ রিপোর্টার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মাহমুদকাঠি ব্রিজ এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও বেসামরিক প্রশাসনের সমন্বয়ে যৌথ চেকপোস্ট, টহল এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত এ কার্যক্রম চালানো হয়। নেছারাবাদ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আল-আ’রাফের নেতৃত্বে যৌথভাবে অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রায়হান মাহমুদ।
চেকপোস্ট চলাকালীন সময়ে মাহমুদকাঠি ব্রিজ সংলগ্ন এলাকায় চলাচলকারী বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়। তল্লাশিকালে ট্রাফিক আইন লঙ্ঘনের একাধিক ঘটনা শনাক্ত করা হয় এবং তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকায় কয়েকজন চালককে ৩ হাজার টাকা এবং হেলমেট ব্যবহার না করার কারণে আরও ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালীন পুরো সময় এলাকাটির সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ ও সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট প্রশাসন জানায়, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার