April 28, 2026, 11:39 pm
শিরোনাম :
মানবিক সেবায় যুবদের এগিয়ে আসার আহ্বান: বিডিআরসিএস নারায়ণগঞ্জ ইউনিটের মাসিক সভা অনুষ্ঠিত আলীকদমে মাদকবিরোধী অভিযানে পপি বীজ ও খোসাসহ আটক ১ নারায়ণগঞ্জে রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের উদ্বোধন জগন্নাথপুর প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁয় অভিযানে ৭০ বোতল ফেনসিডিল সদৃশ সিরাপ উদ্ধার, আটক ১ চলন্ত ট্রেন থেকে পড়ে শিশুকে বাঁচাতে বাবার ঝাঁপ, অল্পের জন্য রক্ষা পিতা-পুত্র কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুৎ বিপর্যয়, মোমবাতির আলোয় চাঁদপুরে এসএসসি পরীক্ষা ভিডিও বিতর্কে ব্রাহ্মণবাড়িয়ায় পীরকে ঘিরে তোলপাড়, প্রতারণা না অপহরণ—জটিলতায় তদন্ত দাবি অকাল বৃষ্টিতে নেত্রকোনার হাওরে ধান কাটায় বিপর্যয় মহাসড়কের পাশে ময়লার স্তূপে জনদুর্ভোগ, দেবিদ্বারে তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

বাসাইলে বৃদ্ধ দম্পতিকে শ্বাসরোধে হত্যা, লুট

অভয়নগর প্রতিবেদক

টাঙ্গাইলের বাসাইলে গলা টিপে এক বৃদ্ধ দম্পতিকে হত্যা করে ঘরে রাখা টাকা ও স্বর্ণালংকার লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে মৌসুমী ধান রোপণের দুই শ্রমিকের বিরুদ্ধে। সোমবার (২৬ জানুয়ারি) রাত আনুমানিক দুইটা থেকে সাড়ে তিনটার মধ্যে উপজেলার হাবলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গোষাখালি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মোতাহার সিকদার ঠান্ডু (৭৭) ও তার স্ত্রী রিজিয়া বেগম (৭৩)। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, ২৪ জানুয়ারি করটিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে বোরো ধান রোপণের জন্য দুইজন মৌসুমী শ্রমিক এনে কাজে লাগান গৃহকর্তা ঠান্ডু সিকদার। একদিন কাজ করার পর সোমবার গভীর রাতে তারা পাশের ঘরের বারান্দার টিন কেটে দরজা খুলে মূল ঘরে প্রবেশ করে। এরপর গৃহকর্তা ও তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্টিলের আলমারি ভেঙে নগদ টাকা ও দামী স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
নিহতের নাতি শাকিল সিকদার জানান, রাত আনুমানিক দেড়টার দিকে ওই দুই শ্রমিককে বাইরে বের হতে দেখে তিনি কারণ জানতে চাইলে তারা টয়লেটে যাওয়ার কথা বলে। সকালে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরে ঢুকে মরদেহ দেখতে পান। সখিপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম মামুনুর রশিদ বলেন, দুই শ্রমিক ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির জানান, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



ফেসবুক কর্নার