April 24, 2026, 1:43 pm
শিরোনাম :
নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা উত্তরায় রেস্টুরেন্ট ও বারে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ ১৪০ জন আটক কর্ণফুলী টানেলে রাতের ট্রাফিক নিয়ন্ত্রণ: ছয় দিনের বিশেষ ব্যবস্থাপনা সুনামগঞ্জে হাওরে কৃষকের পাশে স্বেচ্ছাশ্রমে ধান কাটলেন স্বেচ্ছাসেবীরা যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ শিবচরে সিএসএস-এর ফ্রি চিকিৎসা সেবা, উপকৃত শতাধিক অসহায় মানুষ রাজনৈতিক অনিশ্চয়তা ও নীতিমালার কড়াকড়ি: চাপে বাংলাদেশের অর্থনীতি সাইবার সুরক্ষা আইন ২০২৬: একটি যুগান্তকারী রক্ষাকবচ সালিস বৈঠকে স্কুলের দেয়াল ধসে সাবেক কাউন্সিলরসহ আহত ৩

‘বিএনপি এত খারাপ হলে তারা কেন তখন সরকার থেকে পদত্যাগ করেনি’

অভয়নগর প্রতিবেদক

ময়মনসিংহ জেলা সার্কিট হাউস মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জামায়াতে ইসলামীকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত এই জনসভায় তিনি ২০০১-২০০৬ মেয়াদে বিএনপি সরকারের সময় জামায়াতের ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। তারেক রহমান বলেন, যারা এখন বিএনপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে কথা বলছে, তারাই একসময় বিএনপি সরকারের অংশ ছিল।

তারেক রহমান বলেন, যে দলটি আজ বিএনপির বিরুদ্ধে পালিয়ে যাওয়া স্বৈরাচারের মতো একই ভাষায় কথা বলছে এবং অপপ্রচার চালাচ্ছে, সেই দলেরই দুজন সদস্য বিএনপি সরকারের মন্ত্রিসভায় ছিলেন। তিনি প্রশ্ন রাখেন, বিএনপি যদি সত্যিই এত খারাপ ও দুর্নীতিগ্রস্ত হতো, তাহলে তারা তখন মন্ত্রিত্ব ছেড়ে পদত্যাগ করেননি কেন। তারেক রহমানের দাবি, তৎকালীন মন্ত্রীরা ভালো করেই জানতেন যে বেগম খালেদা জিয়া দুর্নীতির প্রশ্নে আপসহীন ছিলেন এবং তাঁর নেতৃত্বেই দেশ দুর্নীতিমুক্ত হওয়ার পথে এগোচ্ছিল। জামায়াতের বর্তমান বক্তব্যকে তিনি নিজের সমর্থকদের সঙ্গে প্রতারণা ও মিথ্যাচার বলে মন্তব্য করেন।

নির্বাচনী দিকনির্দেশনা দিতে গিয়ে তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক করে বলেন, এবার শুধু ভোট দিলেই চলবে না, ভোটকেন্দ্র পাহারা দিয়ে প্রতিটি ভোটের ফল নিশ্চিত করতে হবে। তিনি বলেন, গত ১৫ বছর মানুষের ভোটাধিকার না থাকায় নদী ভাঙন, কর্মসংস্থানসহ নানা মৌলিক সমস্যার সমাধান হয়নি। বিএনপি ক্ষমতায় গেলে জেলা পর্যায়ে কারিগরি ও আইসিটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাড়ানো হবে বলে তিনি জানান। পাশাপাশি কৃষিকাজে সুবিধা দিতে দেশব্যাপী খাল খনন কর্মসূচিতে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার কথাও বলেন।

জনসভায় তারেক রহমান ময়মনসিংহ বিভাগের আওতাধীন ২৪ জন সংসদ সদস্য পদপ্রার্থীকে পরিচয় করিয়ে দেন। এই সভাকে কেন্দ্র করে নেত্রকোনা, জামালপুর ও শেরপুরসহ পুরো বিভাগ থেকে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। ময়মনসিংহ মহানগর বিএনপির সদস্য সচিব রুকনুজ্জামান সরকার ও উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেনের সঞ্চালনায় এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলমের সভাপতিত্বে সভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার