ময়মনসিংহের হালুয়াঘাটে নিখোঁজ হওয়ার একদিন পর বাড়ির পাশের পুকুর থেকে মাসতুরা নামে প্রায় চার বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার ধুরাইল ইউনিয়নের পশ্চিম ধুরাইল (হাজিবাড়ী) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু মাসতুরা ওই এলাকার আবু সাঈদের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ অক্টোবর) বাড়ির আশপাশ থেকে নিখোঁজ হয় মাসতুরা। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে বুধবার সকালে বাড়ির পাশের পুকুরে শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে শনাক্ত করেন।
শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে গভীর শোক বিরাজ করছে। পরিবারের সদস্যরা শিশুটির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।