October 7, 2026, 7:22 am

দেশ অস্থির করতে পতিত দোসরদের তৎপরতার অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা ও দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণের আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ডেঙ্গু মোকাবিলায় সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আগে থেকে সচেতন হলে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে বাসার আশপাশে পচা ও জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করার নির্দেশনা দিয়েছেন, যাতে ডেঙ্গু বাসা বাঁধতে না পারে। আগে ডেঙ্গু পরীক্ষার জন্য টাকা নেওয়া হলেও এখন তা বিনামূল্যে করা হয়েছে। রিজভী বলেন, তারেক রহমানের সরকার জনগণের সরকার; কোনো ধরনের নৈরাজ্য ও অপরাধকে সরকার প্রশ্রয় দেবে না। এ সময় পুলিশের ভ্যান থেকে কীভাবে শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যেতে পারে, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।



ফেসবুক কর্নার