October 5, 2026, 5:21 pm

তুষারের পুরোনো ভিডিও প্রকাশ করে আলোচনায় নীলা

অভয়নগর প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের ২০১৯ সালের একটি পুরোনো ভিডিও প্রকাশ করেছেন অভিনেত্রী নীলা ইসরাফিল। সোমবার (৫ অক্টোবর) রাত ৮টা ১৪ মিনিটে নিজের ফেসবুক আইডিতে ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ভিডিওতে ‘বিথী’ নামে এক নারীর সঙ্গে জীবন কাটানোর ইচ্ছার কথা বলতে শোনা যায় তুষারকে।
ভিডিওতে তুষার বলেন, তিনি শুধু বিথীকেই চান এবং তাঁর সঙ্গে জীবন কাটানোর ইচ্ছা কোনো শর্তের ওপর নির্ভরশীল নয়। নিজের বক্তব্য প্রসঙ্গে তিনি আরও বলেন, এটি তিনি রেকর্ডে রাখছেন এবং ভবিষ্যতে তাঁর বক্তব্যের সত্যতা প্রমাণ করবেন। তবে ঠিক কোন প্রেক্ষাপটে ২০১৯ সালে তিনি এসব বক্তব্য দিয়েছিলেন, ভিডিওতে তা বিস্তারিত জানা যায়নি। নীলা জানিয়েছেন, ভিডিওটি ২০১৯ সালের।
এদিকে ভিডিওতে উল্লেখ করা ‘বিথী’ হলেন বিথী সপ্তর্ষি, যিনি ফ্রিল্যান্স সাংবাদিক, লেখক ও নারীবাদী অধিকারকর্মী হিসেবে পরিচিত। এর আগে ২০২৫ সালের জুনে নীলা ও তুষারের একটি ফোনালাপের অডিও ছড়িয়ে পড়ার পর তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ করেন নীলা। তাঁর অভিযোগের পর তুষারকে দল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। বর্তমানে তিনি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, রাজনৈতিক পর্ষদের সদস্য ও মিডিয়া প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।



ফেসবুক কর্নার