June 24, 2026, 1:12 pm
শিরোনাম :
মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি

মধ্যপ্রাচ্য নিয়ে নতুন সামরিক ঘোষণা যুক্তরাষ্ট্রের

অভয়নগর প্রতিবেদক

ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে টানা কয়েক দিনের সামরিক মহড়া শুরু করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এই মহড়া পরিচালনা করছে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর নাইন্থ এয়ার ফোর্স, যা অ্যাফসেন্ট নামে পরিচিত। আকাশভিত্তিক এই মহড়ার মাধ্যমে অঞ্চলজুড়ে দ্রুত সামরিক সক্ষমতা যাচাই করা হবে বলে জানানো হয়েছে।

অ্যাফসেন্টের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, মহড়ার মূল উদ্দেশ্য হলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় দ্রুত বিমান ও জনবল মোতায়েনের সক্ষমতা পরীক্ষা করা এবং যেকোনো পরিস্থিতিতে যুদ্ধক্ষমতা বজায় রাখা। পাশাপাশি আঞ্চলিক অংশীদার দেশগুলোর সঙ্গে সমন্বয় আরও জোরদার করা এবং সম্ভাব্য সংকটে দ্রুত প্রতিক্রিয়া জানানোর প্রস্তুতিও এই মহড়ার গুরুত্বপূর্ণ লক্ষ্য।

মহড়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একাধিক জরুরি ঘাঁটিতে ছোট কিন্তু দক্ষ সহায়তাকারী দল মোতায়েন করবে। একই সঙ্গে দ্রুত বিমান ওঠানামা, রসদ সরবরাহ এবং লজিস্টিক ব্যবস্থাপনার সক্ষমতাও পরীক্ষা করা হবে। সেন্টকম জানায়, সব কার্যক্রমই স্বাগতিক দেশগুলোর অনুমোদন নিয়ে এবং বেসামরিক ও সামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিচালিত হবে।

এদিকে এই মহড়ার এক দিন আগেই মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলো মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এর ফলে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হলো বলে মনে করছেন বিশ্লেষকরা। চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থানকে আরও স্পষ্ট করছে।



ফেসবুক কর্নার