June 25, 2026, 12:15 pm
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা

দুই আসনে মন্ত্রী-প্রতিমন্ত্রী, উৎসবে মুখর সিরাজগঞ্জ

অভয়নগর প্রতিবেদক

বাংলাদেশ সরকারের মন্ত্রীসভায় সিরাজগঞ্জ থেকে একজন পূর্ণমন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী দায়িত্ব পাওয়ায় জেলায় আনন্দের জোয়ার বইছে। ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে ড. এম. এ. মুহিত, সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য, স্বাস্থ্য-পরিবার পরিকল্পনা, ডাক ও টেলিযোগাযোগ এবং বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন।
মন্ত্রীসভায় এ ঘোষণার পর থেকেই জেলা জুড়ে আনন্দ-উল্লাস শুরু হয়। বুধবার বিকেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর উদ্যোগে শহরের ১৫টি ওয়ার্ডে মিষ্টি বিতরণ করা হয়। নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন।
স্থানীয়দের পক্ষ থেকে নবনিযুক্ত মন্ত্রীদের কাছে বেশ কয়েকটি অগ্রাধিকারমূলক দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—রাস্তাঘাটের উন্নয়ন, নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ, বেকারত্ব নিরসন, মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন, সিরাজগঞ্জকে শিল্পনগরী হিসেবে গড়ে তোলা এবং চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা।
সাধারণ মানুষ আশা করছেন, কেন্দ্রীয় পর্যায়ে শক্তিশালী প্রতিনিধিত্বের মাধ্যমে জেলার অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে এবং দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। দুই সংসদ সদস্যের মন্ত্রীসভায় অন্তর্ভুক্তি সিরাজগঞ্জের রাজনৈতিক ও উন্নয়ন অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বলে মনে করছেন অনেকে।



ফেসবুক কর্নার