June 25, 2026, 11:11 am
শিরোনাম :
লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা

পার্বত্য মন্ত্রণালয়ে মীর হেলাল প্রতিমন্ত্রী, আদিবাসী অঞ্চলে আলোচনা

সাগর বড়ুয়া চট্টগ্রাম

পার্বত্য মন্ত্রণালয়ে মীর হেলাল প্রতিমন্ত্রী, আদিবাসী অঞ্চলে
বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়-এ প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের সাংসদ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। পাহাড়ি এলাকার বাইরে থেকে একজন সাংসদকে এ মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়ায় পার্বত্য অঞ্চলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই বিষয়টিকে সংবেদনশীল হিসেবে দেখছেন।
গত ১৭ ফেব্রুয়ারি নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পান রাঙামাটি থেকে নির্বাচিত সাংসদ দীপেন দেওয়ান। একই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে মীর হেলালের নিয়োগকে ঘিরে আঞ্চলিক মহলে প্রশ্ন উঠেছে, এটি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির চেতনার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ।
এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম কুমার চাকমা সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে মন্ত্রী দীপেন দেওয়ান বিষয়টি আলোচনাসাপেক্ষ বলে জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পার্বত্য অঞ্চলের বাস্তবতায় সরকারের পরবর্তী পদক্ষেপ পরিস্থিতি স্পষ্ট করবে।



ফেসবুক কর্নার