June 24, 2026, 6:52 am
শিরোনাম :
মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের

চট্টগ্রামে ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতাকর্মী আটক

অভয়নগর প্রতিবেদক

চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে রিয়াজ উদ্দিন বাজারের রাইফেল ক্লাব এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, ওইদিন সকালবেলায় রাইফেল ক্লাব এলাকায় হঠাৎ “আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর” ব্যানারে একটি ঝটিকা মিছিল বের হয়।
খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আট সদস্যকে আটক করে। আটককৃতরা সবাই আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
আটককৃতদের মধ্যে রয়েছেন– মো. আব্দুল্লাহ আল নোমান, মোঃ তুষার, মো. রাকিব, ইব্রাহীম হোসেন বাবু, মো. শরীফ হোসেন মুন্না, মোঃ রিয়াজ, সৈয়দ হামিদ মিয়াজী এবং মো. মাসুদুর রহমান।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, নগরীতে ঝটিকা মিছিল করার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটজনকে আটক করেছে। আসামিদের বিরুদ্ধে মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



ফেসবুক কর্নার