June 25, 2026, 12:27 pm
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা

সুন্দরবনে দুই ট্রলারসহ ৪১০ কেজি শাপলা পাতা মাছ জব্দ, আটক ২২ জেলে

আল হুদা মালী শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকায় অবৈধভাবে প্রবেশ করে মাছ আহরণের অভিযোগে ২২ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় দুটি ট্রলার, মাছ ধরার সরঞ্জাম এবং ৪১০ কেজি শাপলা পাতা মাছ জব্দ করা হয়। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পরিচালিত এক অভিযানে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা পটুয়াখালী ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, অনুমতি ছাড়াই সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ করে জেলেরা অবৈধভাবে মাছ আহরণ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং ট্রলার ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়।
তিনি আরও জানান, শনিবার সকালে আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ম্যাজিস্ট্রেটের নির্দেশে জব্দকৃত শাপলা পাতা মাছ নদীর চরে মাটি চাপা দেওয়া হয়েছে।



ফেসবুক কর্নার