June 24, 2026, 2:00 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

দখলমুক্ত ঝিনাইদহ: জেলা প্রশাসকের উদ্যোগে ফিরছে শহরের স্বস্তি

অভয়নগর প্রতিবেদক

দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে ঝিনাইদহ জেলায় প্রশাসনিক কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন এসেছে বলে মনে করছেন স্থানীয়রা। বর্তমান জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদের নেতৃত্বে বিভিন্ন জনসেবামূলক উদ্যোগ ও উচ্ছেদ অভিযান বাস্তবায়নের ফলে শহরে শৃঙ্খলা ও স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সম্প্রতি পরিচালিত উচ্ছেদ অভিযানে ট্রাক টার্মিনাল, বাস টার্মিনাল, শহীদ মিনার এলাকা, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড ও ‘টি’ বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান দখলমুক্ত করা হয়েছে। এতে যানজট কমে এসেছে এবং সাধারণ মানুষের চলাচল সহজ হয়েছে। পাশাপাশি পাসপোর্ট অফিস, বিআরটিএ, সদর হাসপাতাল ও আদালত চত্বরে দালালচক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। উন্নয়ন প্রকল্প যেমন টিআর, কাবিখা ও কাবিটা কার্যক্রমেও প্রশাসনের সরাসরি তদারকি বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।
এ ছাড়া অবৈধভাবে কৃষিজমির মাটি কাটা বন্ধ, ইটভাটায় কৃষিজমির মাটির ব্যবহার রোধ ও সরকারি গাছ কাটা প্রতিরোধে পদক্ষেপ নেওয়া হয়েছে। শীত মৌসুমে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রমও পরিচালিত হয়েছে। সচেতন নাগরিকরা আশা প্রকাশ করেছেন, প্রশাসনের এ কার্যক্রম ধারাবাহিকভাবে চললে জেলার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।



ফেসবুক কর্নার