June 24, 2026, 4:19 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

মণিরামপুরে ‘রমজান জনসেবা বাজার’ স্টল ভাঙচুরের অভিযোগ

মাসুদ রাইহান মনিরামপুর যশোর

যশোরের মণিরামপুরে স্বেচ্ছাসেবী সংগঠন যুবদূতের উদ্যোগে পরিচালিত “রমজান জনসেবা বাজার” নামের একটি স্টলে ভাঙচুরের অভিযোগ উঠেছে। সংগঠনটির দাবি, গতকাল রাতে দুর্বৃত্তরা স্টলটিতে হামলা চালিয়ে ভাঙচুর করে।
গত ১৯ ফেব্রুয়ারি, ১ রমজান থেকে মণিরামপুর পৌরসভার সামনে যশোর-চুকনগর মহাসড়কের পাশে সংগঠনটির সদস্যরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সহায়তা ও সাধারণ মানুষের মাঝে স্বল্প দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য—চাল, ডাল, আটা, চিনি, ছোলা, খেজুর, তেল ও মুড়ি—বিক্রির উদ্দেশ্যে স্টলটি চালু করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রমজান শুরুর পর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ কম দামে পণ্য কিনতে এই স্টলে ভিড় করছিলেন। এতে অনেকেই উপকৃত হন। তবে কারা এ ভাঙচুরের সঙ্গে জড়িত, তা এখনো জানা যায়নি। ঘটনাটি নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সংগঠনটির পরিচালক শরীফ মাহমুদ বলেন, “আমরা মণিরামপুরের সাধারণ মানুষের জন্য স্বল্প দামে পণ্য বিক্রি করছি। এখান থেকে প্রাপ্ত লাভের একটি বড় অংশ গরিবদের মাঝে বিতরণ করার পরিকল্পনা রয়েছে। একটি জনকল্যাণমূলক উদ্যোগে এমন হামলা নিন্দনীয়।” তিনি দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে মণিরামপুর উপজেলা প্রশাসন-এর নির্বাহী কর্মকর্তা মো. সম্রাট হোসেন বলেন, “বিষয়টি খুবই দুঃখজনক। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা



ফেসবুক কর্নার