June 24, 2026, 3:37 pm
শিরোনাম :
গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

নবীনগরে ড্রেজিংয়ে ভাঙ্গনে বাধাঁ দিলে গুলিতে আহত অর্ধশত গ্রামবাসী

অভয়নগর প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে চলা ড্রেজিং কার্যক্রমের কারণে তীরবর্তী গ্রামের মাটি ক্ষতিগ্রস্ত হওয়ায় ভুক্তভোগি ও স্থানীয়রা বালুমহালে বাধাঁ দিলে, মহালের সঙ্গে জড়িতরা এলোপাতারি গুলি ছুঁড়ে অর্ধশত গ্রামবাসী আহত হয়েছেন। এতে এলাকায় তীব্র উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৯টার দিকে নবীনগর পশ্চিম ইউনিয়নের চরলাপাং চরে এই ঘটনা ঘটে। বালুমহালে বাধাঁ দেয়ার পর মহালের লোকজন স্পিডবোট নিয়ে এসে গ্রামবাসীর ওপর গুলি বর্ষণ করে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা ব্যক্তিরা হলেন রুপ মিয়া, ইব্রাহিম, ছেলে নুরুন্নবী, জসিম, সিয়াম, আলী হোসেন ও শাখাওয়াত হোসেন। তাদের নৌ পথে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। কিছু গুরুতর আহতকে অন্যত্র রেফার করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, মেসার্স সামিউল ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান পূর্বনির্ধারিত স্থানে ড্রেজিংয়ের জন্য কয়েক বছর ধরে চর এলাকা থেকে মাটি কাটছে। এতে মেঘনার তীরবর্তী চরলাপাং, চিত্রী, দড়িলাপাং, নরসিংহপুর, নবীপুর, শান্তিপুর ও মির্জাচরসহ একাধিক গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার খবর পেয়ে নবীনগর উপজেলা প্রশাসন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং ইতোমধ্যেই কয়েকজনের নাম পাওয়া গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সদ্য নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান বলেন, “বালুমহালের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। স্থানীয় প্রশাসনকে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”



ফেসবুক কর্নার