June 24, 2026, 6:52 am
শিরোনাম :
মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের

পটিয়া হাসপাতাল চত্বরে উদ্ধার নবজাতকের মৃত্যু

অভয়নগর প্রতিবেদক

চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে পড়ে থাকা অবস্থায় উদ্ধার হওয়া এক নবজাতকের মৃত্যু হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতাল চত্বরে শিশুটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতাল সূত্র জানায়, অজ্ঞাতপরিচয় এক পুরুষ ও দুই নারী নবজাতকটিকে স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে রেখে দ্রুত সেখান থেকে চলে যান। পরে এক ব্যক্তি বিষয়টি দেখে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাবরিনা রাব্বি জানান, নবজাতকের ওজন স্বাভাবিকের তুলনায় কম ছিল এবং শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত সেবার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল–এর এনআইসিইউতে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তৈয়ব জানান, হাসপাতালে আনার সময় থেকেই শিশুটির অবস্থা সংকটাপন্ন ছিল। সব প্রচেষ্টা সত্ত্বেও রাত ১২টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় নবজাতকটির মৃত্যু হয়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। কে বা কারা শিশুটিকে হাসপাতালে ফেলে গেছে, তা শনাক্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুসন্ধান শুরু করেছে বলে জানা গেছে।



ফেসবুক কর্নার