March 6, 2026, 4:38 am
শিরোনাম :
মাগুরায় আওয়ামীলীগ কার্যালয় সামনে পতাকা উত্তোলন আগুন ও ভাংচুর, আটক ৩ কুড়িগ্রামে নয় বছর ধরে ভাঙা ব্রিজ, যাতায়াতে আতঙ্কে ২০ হাজার মানুষ সরিষাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদকসেবী গ্রেফতার রমজানকে ঘিরে বাজার তদারকি জোরদার: রামপালে তিন ব্যবসায়ীকে জরিমানা জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা আরও এক দেশে সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের আনোয়ারায় গ্যাস সংকটে দুই সার কারখানার উৎপাদন বন্ধ একযোগে রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি ৫ দিন ধরে ইন্টারনেট নেই ইরানে কালিগঞ্জে অবৈধ ২ টি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা আদায়

পুলিশের সামন থেকে গাড়ি ছিনতাই, সাংবাদিকের ওপর হামলা কোম্পানীগঞ্জে অবৈধ পাথর উত্তোলন ঘিরে প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা

অভয়নগর প্রতিবেদক

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধ পাথর উত্তোলনকে কেন্দ্র করে একের পর এক ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। প্রশাসনের স্থাপিত বেষ্টনী উপড়ে ফেলা, পুলিশের হেফাজত থেকে আটক গাড়ি ছিনিয়ে নেওয়া এবং সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি রাতে ‘পাড়ুয়া আলুঘাট’ এলাকায় প্রশাসনের স্থাপিত বেষ্টনী ভাঙচুরের ঘটনা ঘটে। এলাকাবাসীর দাবি, সরকারি নির্দেশনা উপেক্ষা করে এ ঘটনা ঘটলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো কঠোর পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
এর ধারাবাহিকতায় ২১ ফেব্রুয়ারি গভীর রাতে নভাগী গ্রাম এলাকায় অভিযান চালিয়ে অবৈধ পাথর ও বালুবাহী একটি ট্রাক্টর আটক করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। তবে অভিযোগ রয়েছে, কিছু সময়ের মধ্যেই একদল ব্যক্তি ঘটনাস্থলে জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং পুলিশের কাছ থেকে আটক ট্রাক্টরটি ছিনিয়ে নেয়। এ ঘটনায় কয়েকজনের নাম স্থানীয়ভাবে আলোচনায় এলেও পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কাউকে অভিযুক্ত করেনি।
ঘটনার সময় সংবাদ সংগ্রহ করতে গেলে এক গণমাধ্যমকর্মী হামলার শিকার হন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সাংবাদিকরা এ ঘটনাকে সংবাদপত্রের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তার জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন।
এলাকাবাসীর অভিযোগ, শাহ আরেফিন সড়কের ভোলাগঞ্জ মোড় এলাকায় প্রশাসনিক নজরদারি থাকলেও রাতের বেলায় সোনাই নদী ও শাহ আরেফিন টিলা এলাকা থেকে অবৈধভাবে উত্তোলিত পাথর ও বালুবাহী যানবাহন চলাচল করছে। এতে গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ৭–৮টি গ্রামের মানুষের যাতায়াত ব্যাহত হচ্ছে।
স্থানীয়রা দাবি করেন, অবৈধ উত্তোলনের কারণে পরিবেশের ক্ষতি ও সরকারি রাজস্ব ফাঁকির আশঙ্কা রয়েছে। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, ছিনতাই হওয়া গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তর থেকে জানানো হয়েছে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে।
ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসনের সমন্বিত ও দৃশ্যমান পদক্ষেপ জরুরি বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।



ফেসবুক কর্নার