April 23, 2026, 7:34 pm
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

পার্বত্য মন্ত্রণালয়ে দপ্তর কাঠামো নিয়ে বিতর্ক, পুনর্বিবেচনার দাবি

সাগর বড়ুয়া চট্টগ্রাম

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী নিয়োগকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন নামের একটি সংগঠন দাবি করেছে, মন্ত্রণালয়ের নেতৃত্ব কাঠামো নির্ধারণে ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির চেতনাকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের নেতারা বলেন, নবগঠিত মন্ত্রিসভায় পার্বত্য অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করা ইতিবাচক পদক্ষেপ। তবে একই মন্ত্রণালয়ে নেতৃত্ব কাঠামো নির্ধারণের ক্ষেত্রে চুক্তির ঐতিহাসিক ও প্রশাসনিক প্রেক্ষাপট বিবেচনা করা উচিত।
তারা দাবি করেন, পার্বত্য চট্টগ্রামের বিশেষ প্রশাসনিক কাঠামো ও জাতিগত বৈচিত্র্যের কারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দায়িত্ব বণ্টনে সংবেদনশীলতা বজায় রাখা জরুরি।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত হয়, যার লক্ষ্য ছিল দীর্ঘদিনের সংঘাত নিরসন, আঞ্চলিক পরিষদ ও পার্বত্য জেলা পরিষদের ক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা।
এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট মহল মনে করছে, পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত যেকোনো সিদ্ধান্তে ঐতিহাসিক চুক্তির আলোকে সংলাপ ও পর্যালোচনা অব্যাহত থাকলে অনাকাঙ্ক্ষিত বিতর্ক এড়ানো সম্ভব হতে পারে।



ফেসবুক কর্নার