June 25, 2026, 9:41 am
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর

সংরক্ষিত আসনে এমপি হতে চান ভোলাহাটের শাহানাজ খাতুন

অভয়নগর প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জ জেলার সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশার কথা জানিয়েছেন ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা দলের নেত্রী শাহানাজ খাতুন।
তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করার ইচ্ছা পোষণ করেছেন। দল মনোনয়ন দিলে তিনি নির্বাচনে অংশ নিতে প্রস্তুত আছেন বলেও উল্লেখ করেন।
শাহানাজ খাতুন ভোলাহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক এবং সাবেক ছাত্রদল নেত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, “দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। ভবিষ্যতেও দল ও জনগণের কল্যাণে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জের অবহেলিত জনপদ ও বরেন্দ্র অঞ্চলের উন্নয়নে কাজ করার লক্ষ্য নিয়েই তার এ আগ্রহ। নারী নেতৃত্বের বিকাশ এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় ভূমিকা রাখতে চান বলেও জানান তিনি।
সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে জেলার উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন শাহানাজ খাতুন।



ফেসবুক কর্নার