April 23, 2026, 5:54 pm
শিরোনাম :
কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি

নড়াইলের পাঁচ হত্যা মামলায় অন্যতম আসামি রনি শিকদার আটক

অভয়নগর প্রতিবেদক

নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে সংঘটিত আলোচিত পাঁচ হত্যা মামলার অন্যতম আসামি রনি শিকদারকে আটক করেছে র‌্যাব-৬, যশোর।
র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলার তারাপুর শিকদার বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রনি শিকদার ওই এলাকার আমিন শিকদারের ছেলে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে সোমবার ভোরে বড়কুলা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন নিহত হন। স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার ও রাজনৈতিক দ্বন্দ্বকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে খলিল গ্রুপের খলিল রহমান, তার ছেলে তাহাজ্জুদ হোসেন, ফেরদৌস হোসেন ও তার ছেলে মুন্না শেখ নিহত হন। অপরদিকে প্রতিপক্ষ গ্রুপের ওসিবুর মিয়া নিহত হন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে।
নড়াইল পুলিশ প্রশাসন জানিয়েছে, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



ফেসবুক কর্নার