April 23, 2026, 10:31 pm
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

কয়রায় দেয়াল কেটে স্বর্ণের দোকানে চুরি, চার লাখ টাকার ক্ষতির দাবি

অভয়নগর প্রতিবেদক

খুলনার কয়রা উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র কয়রা বাজারে একটি স্বর্ণের দোকানে দেয়াল কেটে চুরির ঘটনা ঘটেছে। এতে আনুমানিক চার থেকে সাড়ে চার লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ খোয়া গেছে বলে দাবি করেছেন দোকান মালিক।
ঘটনাটি ঘটে সোমবার দিবাগত রাতের কোনো এক সময়ে। মঙ্গলবার সকাল ১০টার দিকে দোকান খুলতে এসে চুরির বিষয়টি টের পান ‘নুপুর জুয়েলার্স’-এর মালিক প্রভাত কুমার ভদ্র।
তিনি জানান, দোকানের শাটার খুলে ভেতরে ঢুকে দেখেন উত্তর-পূর্ব কোণের ছাদসংলগ্ন দেয়াল ভাঙা এবং ভেতরের শোকেস ও আলমারি তছনছ অবস্থায় রয়েছে। তার ধারণা, দুর্বৃত্তরা গভীর রাতে দেয়াল ছিদ্র করে ভেতরে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে গেছে।
ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, প্রায় চার থেকে সাড়ে চার লাখ টাকার মালামাল ও নগদ অর্থ চুরি হয়েছে।
ঘটনাটি থানা থেকে অল্প দূরত্বে অবস্থিত একটি ব্যস্ত বাজার এলাকায় ঘটায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা বাজারের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ বা সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়নি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
কয়রা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার