April 23, 2026, 7:35 pm
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

রাঙামাটিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ভোক্তা অধিকার আইনে জরিমানা

অভয়নগর প্রতিবেদক

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তারের নেতৃত্বে বাজারের গ্যাসের দোকান, মুদি দোকান, সবজি বাজার, কাঁচামালের দোকান, মাছের আড়ত ও ফার্মেসিতে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের দায়ে ‘মনি ফার্মেসী’ এবং সবজি বিক্রেতা সুজন বড়ুয়াকে ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যবসায়ীদের ফুটপাত দখলমুক্ত রাখার নির্দেশ দেন এবং কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দামে পণ্য বিক্রির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, “সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজার তদারকি অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযানে স্থানীয় জনপ্রতিনিধি, বাজার কমিটির নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার