March 6, 2026, 2:53 am
শিরোনাম :

গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করছে বিএনপি: আখতার হোসেন

অভয়নগর প্রতিবেদক

সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, “চব্বিশের আগ পর্যন্ত বিএনপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা গণতন্ত্রের কথা বলেছি। কিন্তু ১২ তারিখের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করছে। বিএনপি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি শুরু করেছে। নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির সন্ত্রাসীরা তাণ্ডব শুরু করেছে।”
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরের কাউনিয়ায় অবস্থিত কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ১১ দলীয় জোটের আয়োজনে গণসংবর্ধনা ও গণইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, “চব্বিশের আগ পর্যন্ত বিএনপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা গণতন্ত্রের কথা বলেছি। কিন্তু ১২ তারিখের পর থেকে বিএনপি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করছে। বিএনপি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি শুরু করেছে। নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির সন্ত্রাসীরা তাণ্ডব শুরু করেছে।”
তিনি আরও বলেন, “জুলাই গণহত্যা ও বিচারের ব্যাপারে বিএনপির অবস্থান স্পষ্ট নয়। তারা এখন পর্যন্ত তাদের পজিশন উপস্থাপন করতে পারে নাই। গণঅভ্যুত্থান ও গণভোট এবং জুলাই আদেশের মধ্য দিয়ে এই সরকার গঠন হয়েছে। যদি জুলাই সনদের আদেশ বিএনপি সরকার পালন না করে এই দেশের জনগণ বিএনপি সরকারের সঙ্গে থাকবে না।”
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি সরকারকে যে পরিমাণ মানুষ ভোট দিয়েছে, তার থেকে দ্বিগুণ মানুষ গণভোটের পক্ষে বলেছে। যে পরিমাণ মানুষের সমর্থনে বিএনপি সরকার, তার থেকে বেশি সমর্থনের গণভোটকে উপেক্ষা করার চেষ্টা হলে দেশের মানুষ বিএনপি সরকারকেও ছাড় দেবে না। বাংলাদেশের জনগণের সবার অভিপ্রায়ে গণভোট পাস হয়েছে। সেই গণভোট নিয়ে ছিনিমিনি খেলা মানুষ কোনোভাবেই প্রশ্রয় দেবে না।”
তিনি আরও বলেন, “গণভোটের ‘হ্যাঁ’-এর পক্ষে, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়ে গণভোটের রায় ও সংস্কার বাস্তবায়নের পক্ষে বিএনপি সরকারকে কাজ করতে হবে। যদি সংস্কার বাস্তবায়ন করা না হয়, এই দেশের মানুষ চব্বিশের মতো করে আবারও রাজপথে নেমে আসবে।”
কাউনিয়া উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী-র আমির আব্দুস সালাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বালাপাড়া ইউনিয়ন  জামায়াতের আমির আব্দুর রহিম, নায়েবে আমির শেখ নজরুল ইসলাম, এনসিপির জেলা শাখার সংগঠক মোস্তাইন বিল্লাহ, সংগঠক রেজা আহমেদ, উপজেলা সমন্বয়কারী সাইদুল ইসলাম, যুগ্ম সমন্বয়কারী জিল্লুর রহমান ও সংগঠক রায়হান আহমেদ প্রমুখ।



ফেসবুক কর্নার