June 24, 2026, 6:52 am
শিরোনাম :
মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের

রাঙ্গামাটি থেকে কুকুর পাচারের অভিযোগ, সীমান্তে তৎপর চক্র

অভয়নগর প্রতিবেদক

রাঙ্গামাটির লংগদু উপজেলার বিভিন্ন এলাকা থেকে বেওয়ারিশ ও পোষা কুকুর ধরে ভারতের মিজোরাম রাজ্যে পাচারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি সংঘবদ্ধ চক্র বাঁশের ফাঁদ ব্যবহার করে কুকুর ধরে নৌপথে সীমান্তবর্তী এলাকায় নিয়ে যাচ্ছে। সম্প্রতি এ তৎপরতা বেড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাচার হওয়া প্রতিটি কুকুর ১০ থেকে ১২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। কাপ্তাই হ্রদ হয়ে বরকলসহ সীমান্তঘেঁষা রুট ব্যবহার করে কুকুরগুলো মিজোরামে পৌঁছানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে পোষা কুকুর নিখোঁজ হওয়ার ঘটনাও ঘটছে, যা নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে।
প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাণী কল্যাণ ও সংশ্লিষ্ট আইন অনুযায়ী এ ধরনের কার্যক্রম সম্পূর্ণ অবৈধ। এছাড়া কুকুর জলাতঙ্কসহ বিভিন্ন রোগের বাহক হতে পারে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। সীমান্ত এলাকায় নজরদারি জোরদার ও জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।



ফেসবুক কর্নার