June 25, 2026, 9:45 am
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর

অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জামায়াতের

অভয়নগর প্রতিবেদক

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যকে অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের পক্ষ থেকে এক বিবৃতিতে এই বিভ্রান্তিকর অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের পক্ষে সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম এই বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতে ইসলামীর সম্ভাব্য নারী সংসদ সদস্যদের বিষয়ে ভুয়া নাম প্রকাশ করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বিশেষ করে দলের শীর্ষস্থানীয় নেতাদের স্ত্রী বা নিকটাত্মীয়রা মনোনয়ন পাচ্ছেন বলে যে দাবি করা হচ্ছে, তার কোনো সত্যতা নেই। জনমনে বিভ্রান্তি সৃষ্টির হীন উদ্দেশ্যেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

জামায়াতের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, সংগঠনটি সম্পূর্ণ গঠনতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত হয়। সংরক্ষিত নারী আসনের মনোনয়নসহ দলের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পদ্ধতিগতভাবে গ্রহণ করা হয় এবং এখানে আত্মীয়তা বা স্বজনপ্রীতির কোনো সুযোগ নেই।

নারী সংসদ সদস্য মনোনয়ন প্রক্রিয়া মহিলা বিভাগের সঙ্গে পরামর্শক্রমে সম্পন্ন হবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। একই সঙ্গে দেশবাসীকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে দলটি।



ফেসবুক কর্নার