সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠন এর উদ্যোগে ইফতার মাহফিল
অভয়নগর প্রতিবেদক
Update Time :
Wednesday, February 25, 2026
/
37 Time View
/
Share
সিলেট রক্তের অনুসন্ধান সংগঠন পবিত্র মাহে রামাদান উপলক্ষে মাসব্যাপী আয়োজিত পান্থশালা প্রজেক্ট এর ইফতার বিতরণ ও দোয়া মাহফিল সফলভাবে সম্পন্ন করেছে।
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, সিলেট মহানগরীর ৩ নম্বর সংসদীয় আসনের ২৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত জামেয়া তাহফিজুল কোরআন, বরই কান্দি, সুনামপুর মাদ্রাসাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা তারেক আহমদ। প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল এর পরিচালক আলহাজ্ব কাপ্তান হোসেন।
প্রধান আকর্ষণ হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ইউকে কমিউনিটি অ্যাক্টিভিটিস চেয়ারপার্সন ও গোন্ডেন ড্রিম ইউকে’র কামরুন্নেছা শোভা মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনফো বাংলা ব্যুরো প্রধান উৎফল বড়ুয়া, এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন লন্ডন প্রবাসী সাইফুর রহমান ইমন, সমাজকর্মী শাহনেওয়াজ খান শাকিল, রক্তদাতা ও সমাজকর্মী নাছিম আহমদ হিমু, মিন্টু আহমেদ, লন্ডন প্রবাসী দেলোয়ার আহমেদ এবং কানাডা প্রবাসী কাইয়ুম আফজল।
সংগঠনের স্বেচ্ছাসেবীদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি সোহাগ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আমিনুল রহমান ছানি ও ওয়াহিদুর রহমান তোফায়েল, সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম সোহেল, সাংগঠনিক সম্পাদক শাহানজাহান আহমেদ শাহান, সহ-সাংগঠনিক সম্পাদক শাকিব আহমেদ, সহ-ধর্ম সম্পাদক আরাফাত ইসলাম ও রিফাত হোসেন, অফিস সম্পাদক সত্যজিৎ সেনাপতি। এছাড়াও সৌদি আরব প্রবাসী রাব্বি হোসাইন, রাহেল আহমেদ, স্পেন প্রবাসী মুহাম্মদ সাকিব, তানিয়া সুলতানা, আকলিমা, তানজিনা আক্তার, তানজিনা আক্তার বিলকিস, রেজওয়ানা আলম প্রমি সহ আরও অনেকে সহযোগিতা করেছেন।