June 25, 2026, 12:45 pm
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা

কালীগঞ্জে বস্তাবন্দি অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার

অভয়নগর প্রতিবেদক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা-র বাবরাজার এলাকায় আজিজুল জব্বার প্রাথমিক বিদ্যালয়ের পেছন থেকে তাবাসসুম খাতুন (৪) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত তাবাসসুম উপজেলার বাবরাজার এলাকার বাদেউইন গ্রামের নজরুল ইসলামের মেয়ে। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বিদ্যালয়ের পেছনে মুখ বাঁধা অবস্থায় একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হলে সেটি খুলে শিশুটির মরদেহ শনাক্ত করেন এবং পুলিশে খবর দেন।
পুলিশ জানায়, শিশুটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার সঙ্গে গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি বুধবার বিকাল ৩টার দিকে বাড়ির পাশে খেলা করার সময় নিখোঁজ হয় তাবাসসুম। সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার সন্ধান চেয়ে পোস্ট করা হয়।
ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।



ফেসবুক কর্নার