April 23, 2026, 5:56 pm
শিরোনাম :
কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি

সাতক্ষীরায় পেঁয়াজের দাম কেজিতে কমেছে ২০ টাকা, সরবরাহ বৃদ্ধি

ওমর ফারুক মুকুল

চাহিদার তুলনায় সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সপ্তাহের ব্যবধানে সাতক্ষীরায় পেঁয়াজের দাম কেজিতে ১৮ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। পবিত্র রমজানকে কেন্দ্র করে যখন অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী, তখন পেঁয়াজের এই দরপতন সাধারণ ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরিয়েছে।
মশলা জাতীয় এ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমায় বিশেষ করে নিম্ন ও মধ্যআয়ের পরিবারগুলো কিছুটা স্বস্তি পেয়েছে। তবে হঠাৎ দরপতনে লোকসানের মুখে পড়েছেন অনেক পেঁয়াজ ব্যবসায়ী।
বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজার ঘুরে দেখা যায়, রমজানের শুরুতে দেশি মুড়িকাটা পেঁয়াজ পাইকারিতে প্রতি কেজি ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা কমে ৩০ থেকে ৩৫ টাকায় নেমে এসেছে। মুড়িকাটা মোটা জাতের পেঁয়াজ পাইকারিতে ২৮ টাকায়ও বিক্রি হচ্ছে।
সুলতানপুর বড়বাজারে বাজার করতে আসা সিরাজুল ইসলাম বলেন, রমজান শুরুর আগে পাইকারিতে ৩০ টাকা দরের পেঁয়াজ কিনতে হয়েছে ৪৮-৫০ টাকায়। ফলে নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে নিম্ন ও মধ্যআয়ের পরিবারগুলো চাপে পড়েছিল। বর্তমানে দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে।
খুচরা বিক্রেতা আনোয়ার হোসেন জানান, সাম্প্রতিক ব্যস্ততার কারণে অনেক কৃষক ক্ষেত থেকে পেঁয়াজ উত্তোলন কমিয়ে দিয়েছিলেন। একই সময়ে রমজান শুরু হওয়ায় বাড়তি চাহিদার সুযোগে মোকাম পর্যায়ে দাম বেড়ে যায়। তবে বর্তমানে বেশি পরিমাণে পেঁয়াজ উত্তোলন করায় বাজারে সরবরাহ বেড়েছে, ফলে দাম কমতে শুরু করেছে।
পাইকারি বিক্রেতা তাপস ঘোষ বলেন, রোজা শুরুর কয়েকদিন পর থেকেই ক্রেতা কমে যায়। হঠাৎ সরবরাহ বেড়ে যাওয়ায় দাম পড়ে গেছে। সকালে দুই বস্তা পেঁয়াজ বিক্রি করে ১ হাজার ৪১০ টাকা লোকসান হয়েছে বলে জানান তিনি।
সুলতানপুর বড়বাজারের মেসার্স মোল্যা ভান্ডারের মালিক আব্দুল আজিজ মোল্যা জানান, রমজানে বেশি দাম পাওয়ার আশায় অনেক কৃষক পেঁয়াজ উত্তোলন বন্ধ রেখেছিলেন। ফলে রমজান শুরুর আগে সরবরাহ কমে দাম বেড়ে যায়। বর্তমানে বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় মাত্র এক সপ্তাহের ব্যবধানে পাইকারিতে কেজিতে ১৮-২০ টাকা দাম কমেছে। এতে বেশি দামে পেঁয়াজ কেনা ব্যবসায়ীরা লোকসানে পড়েছেন। তবে দাম কমায় সাধারণ ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে



ফেসবুক কর্নার