June 24, 2026, 6:50 am
শিরোনাম :
মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের

সাজেকের ভূয়াছড়িতে ইউপিডিএফ-জেএলএ’র মধ্যে দেড় ঘণ্টা গোলাগুলি, আতঙ্কে পাহাড়ি জনপদ

অভয়নগর প্রতিবেদক

রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম ভূয়াছড়ি এলাকায় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জুম্মা লিবারেশন আর্মি (জেএলএ) দুই আঞ্চলিক সশস্ত্র সংগঠনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেড় ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাসালং বাজার থেকে প্রায় ১৪ কিলোমিটার উত্তরে মিতিঙ্গাছড়ি পাড়ায় শুরু হওয়া এ বন্দুক যুদ্ধে উভয় পক্ষের মধ্যে আনুমানিক ৭০০ থেকে ৮০০ রাউন্ড গুলি বিনিময় হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা গেছে। তবে হতাহতের কোনো নিশ্চিত তথ্য এখনও পাওয়া যায়নি।
গুলির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই নিরাপত্তার আশঙ্কায় নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করছেন। একই সময়ে খাগড়াছড়ি জেলার পানছড়ি ও মাটিরাঙ্গা উপজেলাতেও দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
এলাকার দুর্গম ভৌগোলিক অবস্থার কারণে বিস্তারিত তথ্য সংগ্রহে জটিলতা দেখা দিয়েছে। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সাজেক থানার সার্কেল অফিসার ও রাঙ্গামাটির সহকারী পুলিশ সুপার মো. মাহামুদুল হাছান এ বন্দুক যুদ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে হতাহতের সংখ্যা এখনো নির্দিষ্টভাবে বলা সম্ভব হয়নি।



ফেসবুক কর্নার