April 23, 2026, 5:56 pm
শিরোনাম :
কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি

মসজিদের মাইকে কেরাত পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০

অভয়নগর প্রতিবেদক

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা-এ মসজিদের মাইকে দারুল ক্বেরাত পড়াকে কেন্দ্র করে মুসল্লিদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার ইফতারের পর উপজেলার চাটিবহর ছড়াটিলা মসজিদে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ ও ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
চাটিবহর গ্রামের বাসিন্দা ও উপজেলা শ্রমিকদল নেতা জুয়েল আহমদ জানান, মুসল্লিদের একটি পক্ষ মাইকে উচ্চ শব্দে দারুল ক্বেরাত পড়ানোয় আপত্তি জানায়। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে স্থানীয় মুরুব্বিদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
তবে ভিন্ন বক্তব্য দিয়েছেন তেলিখাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিহাব উদ্দিন। তার দাবি, দারুল ক্বেরাত নয়, সকালে মাইকে ডাকাডাকি নিয়ে বিরোধের জেরেই সংঘর্ষের সূত্রপাত। বিষয়টি আপোষে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
কোম্পানীগঞ্জ থানা-র ওসি সফিকুল ইসলাম খান জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।



ফেসবুক কর্নার