April 28, 2026, 12:05 pm
শিরোনাম :
গাজীপুরে জলাবদ্ধতায় বিপর্যস্ত জনজীবন, দুর্ভোগে শ্রমজীবীরা তেলের লাইনে দাঁড়িয়ে এক ব্যক্তির মৃত্যু, জনভোগান্তি চরমে কুষ্টিয়ায় রহস্যময় পার্সেল বিস্ফোরণ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ভ্যানচালক স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঝিনাইদহে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত বন্যহাতির তাণ্ডবে ক্ষতির আশঙ্কায় আগাম ধান কাটছেন পাহাড়ি কৃষকরা দেবিদ্বারে কলেজে হামলার অভিযোগ, শিক্ষার্থীসহ আহত ৭ বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ঝড়ের আভাস, কয়েক অঞ্চলে কালবৈশাখীর আশঙ্কা রংপুর রেঞ্জ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দিনাজপুরে রাজধানীর আবাসিক এলাকায় বেপরোয়া অটোরিকশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

কয়রায় মোটরসাইকেল দূর্ঘটনায় প্রাণ গেল যুবকের, আহত ১

অভয়নগর প্রতিবেদক

খুলনার কয়রায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ঢালে পড়ে সাব্বির হোসেন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা তার চাচাতো ভাই রাজ (২০) নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন।
নিহত সাব্বির হোসেন  উপজেলার মহারাজপুর গ্রামের মাওলানা আবুল বাশারের ছেলে।
আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কয়রা-বেতগ্রাম আঞ্চলিক সড়কের ফুলতলা বাজার এলকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়  দ্রুতগামী মোটরসাইকেলটি কয়রা সদরের দিকে যাচ্ছিল। এ সময় ফুলতলা বাজারে উত্তর পাশের বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। সড়কের ঢাল রক্ষায় পুঁতে রাখা পিলারে ধাক্কা লেগে মোটরসাইকেলে থাকা দুই আরোহীর একজনের মাথা ফেঁটে যায়। আরেকজন ছিটকে দুরে পড়ে যায়। তাদেরকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাব্বির হোসেনকে মৃত ঘোষণা করেন। আরেকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কয়রা থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।



ফেসবুক কর্নার