June 28, 2026, 2:48 am
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

রংপুর রেঞ্জ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দিনাজপুরে

অভয়নগর প্রতিবেদক

রংপুর রেঞ্জ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরে। সোমবার (২৭ এপ্রিল) জেলা পুলিশ দিনাজপুরের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম। সভাপতিত্ব করেন দিনাজপুরের পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলা একটি জাতিকে সুস্থ, সবল ও কর্মক্ষম করে গড়ে তোলে এবং উন্নয়নের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শারীরিক ও মানসিক সক্ষমতা ধরে রাখতে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই। পরে তিনি টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম এবং দিনাজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আবুল কাশেম মোঃ বাকীবিল্লাহ।
উদ্বোধনী ম্যাচে গ্রুপ ‘এ’-তে জেলা পুলিশ দিনাজপুর ও জেলা পুলিশ পঞ্চগড় মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে দিনাজপুর জেলা পুলিশ ১-০ গোলে জয়লাভ করে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার