June 24, 2026, 5:44 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

সংরক্ষিত মহিলা আসন: আলোচনায় শাহিনুর বেগম সাগর

অভয়নগর প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার আলোচনায় এসেছে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন। আসন বণ্টন অনুযায়ী, সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেতে যাচ্ছে ৩৫টি আসন। এ মনোনয়নকে ঘিরে দলটির নেতাকর্মীদের মধ্যে তৎপরতা দেখা গেছে।
দলীয় সূত্র জানায়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের পর থেকেই সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। অনেকে বিগত আন্দোলন-সংগ্রামে ভূমিকা, দলীয় আনুগত্য ও সাংগঠনিক অভিজ্ঞতার বিবরণ দিয়ে প্রোফাইল তৈরি করে নীতিনির্ধারণী পর্যায়ে জমা দিচ্ছেন। যদিও দলের দায়িত্বশীল সূত্র বলছে, নারী আসনের বিষয়ে আনুষ্ঠানিক কার্যক্রম এখনো শুরু হয়নি।
দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের সংরক্ষিত নারী আসনে নবীন ও প্রবীণের সমন্বয় থাকতে পারে। আলোচনায় থাকা নামগুলোর মধ্যে রয়েছেন অ্যাডভোকেট শাহিনুর বেগম সাগর। তিনি নোয়াখালী সদর–সুবর্ণচর (২৭১) আসন থেকে সংরক্ষিত আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পেয়েছিলেন।
বর্তমানে তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে একই সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদিকা ছিলেন। ১৯৯৭ সালে ছাত্রদল দিয়ে রাজনীতিতে তার পথচলা শুরু। আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি বর্তমানে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এ আইনজীবী হিসেবে কর্মরত আছেন।
স্থানীয় নেতাকর্মীদের মতে, উচ্চশিক্ষিত ও সংগঠনে সক্রিয় একজন নেত্রী হিসেবে তিনি সংসদে গেলে নারী অধিকার ও নীতিনির্ধারণে ভূমিকা রাখতে পারবেন। করোনাকালে এলাকায় সহায়তা কার্যক্রম এবং দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ও আইনি সহায়তার উদ্যোগও প্রশংসিত হয়েছে বলে তারা জানান।
অ্যাডভোকেট শাহিনুর বেগম সাগর বলেন, তৃণমূলের সঙ্গে তার নিবিড় সম্পর্ক রয়েছে এবং রাজনৈতিক মামলা মোকাবিলায় তিনি বহু নেতাকর্মীকে আইনি সহায়তা দিয়েছেন। সুযোগ পেলে নারী উন্নয়ন ও দলীয় ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে কাজ করতে চান বলেও জানান তিনি।



ফেসবুক কর্নার