June 25, 2026, 11:22 am
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা

মাগুরার একই পরিবারে ৩ জন জুনিয়র বৃত্তি পরীক্ষায় সফল

অভয়নগর প্রতিবেদক

মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামের একই পরিবারের তিন সন্তান জুনিয়র বৃত্তি পরীক্ষায় উজ্জ্বল সাফল্য অর্জন করেছে।
পুর্ণতা সাহা ময়মনসিংহ জেলার গফরগাঁও খাইরুল্লাহ সরকারি বালিকা বিদ্যালয় থেকে ট্যালেন্ট পুলে বৃত্তি অর্জন করেছেন। তার ভাই রাজদীপ সাহা বিনোদপুর বি কে মাধ্যমিক বিদ্যালয় থেকে ট্যালেন্ট পুলে বৃত্তিপ্রাপ্ত হন। পরিবারের আরেক সদস্য রুপম কুমার সাহা একই বিদ্যালয় থেকে সাধারণ গ্রেডে সফল হন।
স্থানীয় শিক্ষাবিদরা বলেন, “একই পরিবার থেকে তিন সন্তানই জুনিয়র বৃত্তিতে সফল হওয়া বিরল ঘটনা। এটি শিক্ষার প্রতি পরিবারের আগ্রহ ও সন্তানদের অধ্যবসায়ের প্রমাণ।”
পরিবারের সদস্যরা সন্তানের এই সাফল্যে অত্যন্ত আনন্দিত এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন। এই সাফল্য স্থানীয় শিক্ষাব্যবস্থার প্রতিও বিশ্বাসের মনোভাবকে আরও শক্ত করেছে।



ফেসবুক কর্নার