June 24, 2026, 4:17 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

শ্রীমঙ্গলে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

অভয়নগর প্রতিবেদক

পবিত্র রমজান মাস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (০১ মার্চ) শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে দাতা সংস্থা Islamic Relief Netherlands ও Osman Consulting UK-এর উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং Social Aid-এর জেলা সমন্বয়কারী এস এ হামিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন Social Aid-এর ডিরেক্টর (ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন) মো. আলী, নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার বাবুল আক্তার এবং শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা যায়, তিন দিনব্যাপী এ কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৪২০ জন সুবিধাবঞ্চিত ব্যক্তির মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। প্রতিটি প্যাকেজে রয়েছে ২৫ কেজি চাল, ৩ কেজি মসুর ডাল, ৫ লিটার সয়াবিন তেল, ২ কেজি ছোলা, ৩০টি ডিম, ২ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি গুঁড়া দুধ, ২ প্যাকেট সেমাই ও ১ কেজি খেজুর।
প্রথম দিনে প্রায় সাড়ে ৪০০ জনের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রয়োজনীয় খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীদের মধ্যে স্বস্তি ও আনন্দের আবহ লক্ষ্য করা যায়।



ফেসবুক কর্নার