April 23, 2026, 5:56 pm
শিরোনাম :
কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি

অপরাজিত চ্যাম্পিয়ন সুনামগঞ্জ

অভয়নগর প্রতিবেদক

৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো টায়ার-১-এ উন্নীত হয়েছে সুনামগঞ্জ জেলা দল। এফ গ্রুপে সুনামগঞ্জ ২৩ ফেব্রুয়ারি শেরপুর, ২৫ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ এবং রবিবার (১ মার্চ) নোয়াখালীর বিপক্ষে জয়ী হয়েছে।
রবিবার খেলা সকাল ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও মার্চ মাসেও কুয়াশার কারণে প্রায় দুই ঘন্টা বিলম্ব হয়। বেলা পৌনে ১১টায় খেলা মাঠে গড়ায়। ৫০ ওভারের ম্যাচ ৩৭ ওভারে সীমিত করা হয়।
নোয়াখালীর বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সুনামগঞ্জের অধিনায়ক সাদ্দাম হোসেন। শুরুতে দলীয় দুই রানেই ফাহিমের উইকেট হারায় দল। তবে তাবিব ও ওয়াসিফ আকবর দলের হাল ধরেন। তাবিব ৪২ বলেই ৩৪ রান করেন এবং ওয়াসিফ আকবর ৬৮ বলেই ১১ ছক্কা ও ৪ চারের সাহায্যে ১০৫ রানের ঝড়ো ইনিংসে দলকে শক্ত ভিত্তি প্রদান করেন। দলের মোট ৩৫.৫ ওভারে ২১৮ রানে অলআউট হয়।
২১৯ রানের জবাবে ব্যাট করতে নেমে নোয়াখালী শুরুতে ৫২ রানের উদ্বোধনী জুটি গড়ে। ১৬তম ওভারে দলীয় শতক পেরিয়ে গেলেও পরে নিয়মিতভাবে উইকেট হারিয়ে ১৯৮ রানে অলআউট হয়। নোয়াখালীর পক্ষে মঈনুল সর্বোচ্চ ৭৩ রান করেন।
সুনামগঞ্জের বোলারদের মধ্যে সাব্বির সর্বোচ্চ ৪ উইকেট নেন। এছাড়া সফর আলী ১টি, সজীব ২টি, সাদ্দাম ২টি এবং মাসুম ১টি উইকেট শিকার করেন।
সুনামগঞ্জ জেলা দলের ম্যানেজার জিএম তাশহিজ জানান, জাতীয় চ্যাম্পিয়নশিপের ৪৪তম আসরে প্রথমবারের মতো সুনামগঞ্জ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ও টায়ার-১-এ উন্নীত হয়েছে। টানা দ্বিতীয় ম্যাচে প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন ওয়াসিফ আকবর।



ফেসবুক কর্নার