June 25, 2026, 11:26 am
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা

খুলনায় ইরানে মার্কিন-ইসরাইলি হামলার প্রতিবাদে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন

অভয়নগর প্রতিবেদক

ইরানে মার্কিন ও ইসরাইলি যৌথ হামলার প্রতিবাদে খুলনা মহানগরীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ, খুলনা মহানগর শাখা।
সোমবার (২ মার্চ ২০২৬) সকাল ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মসজিদের ইমাম, আলেম-ওলামা ও সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া। সভাপতিত্ব করেন খুলনা মহানগর শাখার সভাপতি মুফতী জাবির হুসাইন। কর্মসূচি পরিচালনা করেন মহানগর শাখার জয়েন্ট সেক্রেটারি মুফতী জুনাইদ আহমাদ।
বক্তারা বলেন, ইরানের ওপর মার্কিন ও ইসরাইলি হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী। তারা এ হামলার তীব্র নিন্দা জানান এবং বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া বলেন, পবিত্র মাহে রমজানে ইরানের ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়। বিশ্বের যেকোনো স্থানে মুসলমানদের ওপর আগ্রাসন হলে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানো উচিত।
এ সময় উপস্থিত ছিলেন মুফতী মানযুর আহমাদ, মুফতী রবিউল ইসলাম রাফে, মুফতী শফিকুল ইসলাম, মুফতী আবদুল্লাহ রাশেদ, মুফতী রকিব উদ্দিন, মুফতী মশিউর রহমান, মুফতী আবদুল্লাহ মুখতার, হাফেজ জাফর আহমাদ, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা ইকবাল হুসাইনসহ বিভিন্ন ওলামায়ে কেরাম।
মানববন্ধন শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।



ফেসবুক কর্নার