April 23, 2026, 7:13 pm
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

কোম্পানীগঞ্জে ড্রেন ও রাস্তার অব্যবস্থাপনার কারণে এলাকাবাসীর ভোগান্তি

অভয়নগর প্রতিবেদক

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১ নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের টুকেরগাঁও এলাকায় প্রধান সড়কের পাশে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের স্থাপিত সাইনবোর্ড থাকা সত্ত্বেও ব্যাপক ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। বোর্ডে লেখা আছে—“নদী, নালা, ড্রেনে ময়লা আবর্জনা ফেলবেন না। ময়লা ও প্লাস্টিকজাত পদার্থ নির্দিষ্ট স্থানে ফেলুন। পরিবেশ ও প্রকৃতিক সৌন্দর্য বিনষ্ট হয়।” কিন্তু এই নির্দেশনার ঠিক নিচে টুকের বাজারের বিভিন্ন দোকানপাট ও বাসাবাড়িতে ময়লা ফেলা হচ্ছে, ফলে চারটি ড্রেন পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
এ রাস্তা দিয়ে টুকেরগাঁওসহ আশেপাশের পাঁচ-ছয়টি গ্রামের মানুষ চলাচল করে। টুকেরগাঁও সরকারি প্রাথমিক মডেল স্কুল এবং শহীদ স্মৃতি চোখের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্র-ছাত্রীরাও এই রাস্তায় যাতায়াত করেন। ড্রেন বন্ধ থাকায় বর্ষার সময় পচা ময়লার দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং হাঁটু পানিতে পথচারীরা ভুগছেন।
এলাকাবাসী জানান, প্রশাসন বিভিন্ন সময় বাজারে অবৈধ পার্কিং ও দোকান নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করে। কিন্তু ড্রেন বন্ধ ও ময়লা আবর্জনার বিষয়ে কোনো পদক্ষেপ দেখা যায় না। বর্ষার শুরুতেই ড্রেন অব্যবস্থার কারণে বাজারে পানি জমে যায়, এতে দোকানদারদের মালপত্র রক্ষা করতে বাড়িতে তুলতে হয়। কিছু ব্যবসায়ী মিলে সাময়িকভাবে পরিষ্কার করেন, কিন্তু আবার ড্রেন দ্রুত বন্ধ হয়ে যায়।
এলাকাবাসীর মন্তব্য, “যদি এই বিষয় সংবাদমাধ্যমে উঠে, তাহলে প্রশাসনের নজরে আসবে এবং এলাকার মানুষের সুবিধা হবে। দূর-দূরান্ত থেকে আসা আত্মীয়-স্বজন ও অতিথিরাও এলাকার মান-মর্যাদা অনুভব করতে পারবেন।”
তাদের দাবি, প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে ড্রেন খোলা ও ময়লা ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে, যাতে রাস্তার ব্যবহারকারী হাজারো মানুষ নিরাপদ ও সুবিধাজনকভাবে চলাচল করতে পারে।



ফেসবুক কর্নার