June 24, 2026, 5:46 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

সিলেটকে আধুনিক নগরী গড়ার অঙ্গীকার দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

অভয়নগর প্রতিবেদক

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)কে দেশের অন্যতম আধুনিক, দৃষ্টিনন্দন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার জন্য সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। মঙ্গলবার (৩ মার্চ) সকালে সিলেট নগর ভবনে সিসিক কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনবান্ধব যেকোনো প্রকল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। তিনি আরও উল্লেখ করেন, “যেসব প্রকল্পের মাধ্যমে নাগরিক সুবিধা নিশ্চিত হয় এবং ভোগান্তি লাঘব হয়, সেগুলো আমরা কোনো বিলম্ব ছাড়াই দ্রুততম সময়ে অনুমোদন করব।” সিসিকের পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রশংসা করে তিনি শহরের নিজস্ব আয় বৃদ্ধি, পরিবেশবান্ধব সড়ক সংস্কার এবং ‘সিটি ওয়াসা’ স্থাপনের মতো পরিকল্পনা গ্রহণের পরামর্শ দেন।
সভায় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, “সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমানের সান্নিধ্যে কাজ করা আব্দুল কাইয়ুম চৌধুরীর যোগ্য নেতৃত্বে সিলেট একটি আধুনিক নগরীতে রূপান্তরিত হবে।”
অন্যদিকে, সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “একটি পরিকল্পিত ও বাসযোগ্য নগরী গড়তে সরকারের পাশাপাশি নাগরিকদেরও সচেতন অংশগ্রহণ প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সহযোগিতায় আমরা সিলেটকে একটি আদর্শ নগরী হিসেবে গড়ে তুলব।”
সভা শেষে প্রতিমন্ত্রী হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন এবং ধোপাদিঘিরপাড় ওয়াকওয়েসহ নগরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন। সভায় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার