April 23, 2026, 5:55 pm
শিরোনাম :
কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি

মৌলভীবাজারে এমপি নাসের রহমানের সঙ্গে ভারতীয় সহকারী হাইকমিশনারের বৈঠক

অভয়নগর প্রতিবেদক

মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান মঙ্গলবার মৌলভীবাজারের দুসাই রিসোর্টে ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাশের সঙ্গে এক বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকটি এক ঘণ্টা ব্যাপী হয়। এ সময় ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি (প্রেস, ইনফরমেশন, কালচার অ্যান্ড এডুকেশন) রাজেশ ভাটিয়া উপস্থিত ছিলেন।
বৈঠকে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সম্প্রীতির অবস্থা ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। বিশেষভাবে চা-বাগানের শ্রমিকদের জীবনমান ও বিভিন্ন সমস্যা নিয়ে আলাপ হয়। এমপি নাসের রহমান জানান, তিনি চা-বাগান শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে সংসদে একটি বিল উত্থাপনের পরিকল্পনা করেছেন, যা শুনে ভারতীয় প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করেন।
এছাড়া, তিনি জানান, এলাকার মন্দিরগুলো সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণ ও সম্প্রীতির সঙ্গে বসবাস করছেন। ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে সহকারী হাইকমিশনার হিন্দু সম্প্রদায়ের প্রতি যেকোনো ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন।
বৈঠকে এমপি নাসের রহমান আরও বলেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ সবচেয়ে বেশি নিরাপদ অবস্থায় রয়েছে। কোনো হিন্দুর গায়ে হাত তোলা মানে একজন মহিলার গায়ে হাত তোলার সমতুল্য। তিনি উল্লেখ করেন, হিন্দু ও মুসলমানদের মধ্যে সবসময় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিরাজমান রয়েছে। ৫ আগস্ট ২০২৪-এর পর ভারতের কিছু ইলেকট্রনিক মিডিয়ায় হিন্দু কমিউনিটির বিরুদ্ধে যে মিথ্যা অপপ্রচার হয়েছিল, তা বিভ্রান্তিকর ও ভিত্তিহীন।
নাসের রহমান জোর দিয়ে বলেন, বিএনপি সরকার সব ধর্মের মানুষের সঙ্গে শান্তিপূর্ণ ও সম্প্রীতিশীল পরিবেশ বজায় রাখতে কঠোর অবস্থানে রয়েছে।



ফেসবুক কর্নার