June 24, 2026, 4:15 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

ভৈরবে মহাসড়কে সিএনজিতে মাদক পরিবহনের চেষ্টা: গাঁজাসহ তিন নারী আটক

অভয়নগর প্রতিবেদক

ঢাকা–সিলেট মহাসড়কে সিএনজি অটোরিকশায় কৌশলে গাঁজা বহনের সময় তিন নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সোমবার (২ মার্চ) দুপুর ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ভৈরব সার্কেলের একটি দল ভৈরবপুর এলাকার সৈয়দ নজরুল ইসলাম সেতুর পশ্চিম পাশে ঢাকা–সিলেট মহাসড়কের দক্ষিণ দিকে টোল প্লাজার সামনে ব্রাহ্মণবাড়িয়া-থ-১১-৩৯০২ নম্বরের একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিতে বিভিন্ন কৌশলে লুকিয়ে রাখা গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানের তথ্য
অভিযান সূত্র জানায়, একজনের ভ্যানিটি ব্যাগ ও পরনের কাপড়ের ভেতরে গাঁজা পাওয়া যায়। অপর দুইজনের শরীর তল্লাশি করে দেখা যায়, তাদের পেট ও পিঠে স্কচটেপ দিয়ে পেঁচিয়ে মাদক বহন করা হচ্ছিল। সব মিলিয়ে ১২ কেজি গাঁজা জব্দ করা হয়।
আটক ব্যক্তিদের পরিচয়
আটকরা হলেন—
সালমা বেগম (৪০), চর আমলাব, বেলাব, নরসিংদী
রোকসানা (৪৫), বড় ছয়সূতী নাগরবাড়ী, কুলিয়ারচর
সালমা (২৪), পঞ্চবটি বউবাজার, ভৈরব (বর্তমানে নরসিংদী সদরে বসবাসরত)
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মহাসড়ক ব্যবহার করে মাদক পরিবহন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



ফেসবুক কর্নার