June 25, 2026, 5:48 am
শিরোনাম :
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি

ইচ্ছামত প্রার্থীদের বিজয়ী ঘোষণার মাধ্যমে কারচুপি করা হয়েছে : অধ্যাপক মিয়া গালাম পরওয়ার 

অভয়নগর প্রতিবেদক

বাংলাদেশ জামায়াত-ইসলামী দলের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গালাম পরওয়ার বলেছেন, দীর্ঘদিন পর পার্শ্ববর্তী এলাকায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে নির্বাচনের কিছু আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঘটেছে বলে অভিযোগ ওঠেছে।
তিনি বলেন, “ফলাফল গণনার পর ১১ দলীয় জোটের প্রার্থীরা এগিয়ে থাকায় রাত ১০টার দিকে হঠাৎ ফলাফল বন্ধ রাখা হয় এবং ইচ্ছামত প্রার্থীদের বিজয়ী ঘোষণার মাধ্যমে কারচুপি করা হয়েছে। আমরা চেষ্টা করেছি জনমতের প্রতি আনুগত্য রাখার, কিন্তু আমাদের আশা পূর্ণ হয়নি। আমাদের রাজনৈতিক কাজ মহান আল্লাহর প্রতি দায়বদ্ধ। এই ফলাফল নিয়ে আমরা আদালতে রিট করেছি এবং নির্বাচন কমিশনের মাধ্যমে পুনঃগণনার দাবি করেছি।”
ওই মন্তব্য তিনি বুধবার বিকালে ফুলতলার গাড়াখালা খোলা মাঠে অনুষ্ঠিত উপজেলা জামায়াতের আয়োজিত রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আমীর অধ্যাপক আঃ আলিম মাল্যার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মুন্সী মিজানুর রহমান, সহকারী সাধারণ সম্পাদক অধ্যাপক মিয়া গালাম কুদ্দুস, প্রিন্সিপাল গাওসুল আজম হাদী সহ স্থানীয় রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ।
প্রধান অতিথি অধ্যাপক মিয়া গালাম পরওয়ার আরও বলেন, “রমজান মাস কুরআন নাজিলের মাস। আল্লাহর সৃষ্টির প্রতি ভীতি ও তাকওয়া অর্জনের মাধ্যমে রমজানের শিক্ষা পুরো বছরের জন্য আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। রমজান মাসের তাৎপর্য অনুধাবন করে আল্লাহর ইবাদত ও ন্যায়পরায়ণ জীবন যাপন করতে হবে।”
সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।



ফেসবুক কর্নার