April 27, 2026, 2:24 pm
শিরোনাম :
লেন্স যখন শিকারি: মোবাইল সাংবাদিকতা নাকি ডিজিটাল লিঞ্চিং? তৈরি পোশাক খাতে বাড়ছে সংকট, টিকে থাকতে নীতি সহায়তার জোর দাবি দিনাজপুরে কৃষি প্রণোদনায় প্রান্তিক কৃষকদের মাঝে মুগডাল বীজ ও সার বিতরণ ভাষানী মিলনায়তনে জাতীয়তাবাদী সমবায় দলের সংবর্ধনা ও প্রতিনিধি সভা গোয়াইনঘাটে উন্নয়ন কাজে ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ঠিকাদার আব্দুস সালাম মোর্শেদ বিরুদ্ধে নেত্রকোনা রাস্তা দখল ও বেহাল অবস্থায় বিপাকে কৃষক, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কুড়িগ্রামে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে আহত ৬, এলাকায় উত্তেজনা মৌলভীবাজারে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দেবীগঞ্জে তেল পাম্পে উত্তেজনা: ইউএনওর ওপর হামলা, মামলা দায়ের ও গ্রেফতার অভিযান শুরু দেশজুড়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে নিহত অন্তত ১৩

বগুড়ার মুরইল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা

অভয়নগর প্রতিবেদক

বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের মুরইল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের মেসার্স মাহিদ ফার্নিচার নামের একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দোকানটির মালিক মো. আনোয়ারুল ইসলাম। প্রথমে বাজারের নৈশপ্রহরী আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় স্থানীয় বাদশা দর্জি বিষয়টি বুঝতে পেরে দ্রুত ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট দোকান মালিকদের খবর দেন।
এরই মধ্যে আগুন দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে পর্যায়ক্রমে মেসার্স শামীম এন্টারপ্রাইজ (হার্ডওয়্যার দোকান), মেসার্স জালাল এন্টারপ্রাইজ (সিমেন্ট দোকান), মেসার্স ফাইম স্টোর (মুদি দোকান), মেসার্স আব্দুল্লাহ ট্রেডার্স (গ্যাস সিলিন্ডার দোকান) এবং মেসার্স সিটি গ্লাস হাউস (গ্লাসের দোকান) ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তাদের তাৎক্ষণিক পদক্ষেপের ফলে আগুন আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটাতে পারেনি বলে স্থানীয়রা জানান।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, মাহিদ ফার্নিচারে প্রায় ১০ লাখ টাকা, শামীম এন্টারপ্রাইজে প্রায় ৯ লাখ ৫০ হাজার টাকা, জালাল এন্টারপ্রাইজে প্রায় ২০ হাজার টাকা, ফাইম স্টোরে প্রায় ২০ হাজার টাকা, আব্দুল্লাহ ট্রেডার্সে প্রায় ১০ লাখ টাকা এবং সিটি গ্লাস হাউসে প্রায় ১০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে।
এ ঘটনায় ছয়টি দোকান মিলিয়ে মোট প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।



ফেসবুক কর্নার