April 23, 2026, 5:54 pm
শিরোনাম :
কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি

কোম্পানীগঞ্জে মাদক ও প্রাইভেট কারসহ মাদক ব্যবসায়ী আটক

অভয়নগর প্রতিবেদক

কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৮৮ বোতল অবৈধ ফেনসিডিল, নগদ টাকা ও একটি প্রাইভেট কারসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছেন।
অভিযান পরিচালনা করেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান, এসআই মোঃ মোশাররফ হোসেন, এএসআই সব্যসাচী দাস ও সঙ্গীয় ফোর্স। ৪ মার্চ ২০২৬ তারিখ রাতের দিকে ৬নং দক্ষিণ ইউনিয়নের গৌরীনগর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম এনাম আহমেদ (৪৮), পিতা মৃত নান্নু মিয়া, মাতা ময়না বিবি, ঠিকানা বলদী, তেতলী ইউপি, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট।
অভিযানের সময় আসামীর হেফাজত থেকে উদ্ধার করা হয়:
৮৮ বোতল FAIRDYL COUGH LINCTUS সিরাপ (প্রতি বোতল ১০০ মিঃলিঃ), মোট সিজার মূল্য ১,৭৬,০০০ টাকা।
মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৩৭,০০০ টাকা।
মাদক বহনের কাজে ব্যবহৃত একটি সাদা প্রাইভেট কার (ঢাকা মেট্টো-গ-১৪-৯৪৭৯), মূল্য আনুমানিক ২০ লক্ষ টাকা।
উল্লেখ্য, আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা সুজন চন্দ্র কর্মকার জানান, মাদক বিরোধী অভিযান নিয়মিত চালানো হবে এবং কোম্পানীগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত রাখতে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার