April 23, 2026, 6:48 pm
শিরোনাম :
কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি

কোম্পানীগঞ্জে মধ্যরাতে অবৈধ বালু-পাথরবাহী ১১ ট্রাক জব্দ

অভয়নগর প্রতিবেদক
0-0x0-0-0#

অবৈধ বালু ও পাথর কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন। বুধবার দিবাগত রাত ২টার দিকে এক যৌথ অভিযানে ১১টি অবৈধ বালু ও পাথরবাহী ট্রাক জব্দ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিন মিয়া ও সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পলাশ তালুকদার-এর নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি ট্রাক বেপরোয়া গতিতে পালানোর চেষ্টা করে, তবে এসিল্যান্ড পলাশ তালুকদার নিজেই মোটরসাইকেল চালিয়ে ট্রাকটি আটক করেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী-কে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী উপজেলা প্রশাসনের এই জিরো-টলারেন্স অভিযান অবৈধ বালু-পাথর পরিবহন রোধে বাস্তব প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
জব্দকৃত ট্রাকগুলো বর্তমানে উপজেলা পরিষদ মাঠে রাখা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রশাসনের সাহসী অভিযান জনমনে স্বস্তি ফিরিয়েছে এবং অবৈধ কারবারিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।



ফেসবুক কর্নার