July 1, 2026, 3:45 pm
শিরোনাম :
গায়ে হলুদের আগের দিন গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা ১৮ মাসের প্রকল্প ৭২ মাসেও শেষ হয়নি, ভোগান্তিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের রোগীরা জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের দল ঘোষণা, নেতৃত্বে হৃদয় সৌহার্দ্যের নিদর্শন হিসেবে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠাল বাংলাদেশ ১ জুলাই শুরু হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুশাসন ও বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজের আহ্বান জানালেন সমাজকল্যাণমন্ত্রী নিখোঁজের একদিন পর সিলেটে উদ্ধার ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী অবৈধ সম্পদ অর্জনের মামলায় বেনজীরের বিরুদ্ধে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান ধর্মের নামে সন্ত্রাসবাদ সমর্থন করে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দামুড়হুদায় মাদক সেবীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড

অভয়নগর প্রতিবেদক

চুয়াডাঙ্গার দামুড়হুদা সদর ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে পাঁচজন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে পাঁচজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর আওতায় দোষী সাব্যস্ত করা হয়। এর মধ্যে নাপিতখালি গ্রামের মাঝেরপাড়ার মৃত আব্দুল আজিজের ছেলে আব্দুস সালাম (৪২) এবং খা পাড়ার আনছার আলীর ছেলে কাবিল (৪০) কে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ফকিরপাড়ার মৃত দবির উদ্দিনের ছেলে জামাত আলী (৫৭) কে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মুক্তারপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে রহিম মিয়া (৩৫) এবং গোবিন্দহুদা গ্রামের মনোহরের ছেলে আনারুল শেখ (৪৫) কে ১৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে।
অভিযান চলাকালে মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।



ফেসবুক কর্নার