June 24, 2026, 5:24 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার

রাসেল লামা বান্দরবান

বান্দরবান পার্বত্য জেলায় কনস্টেবল থেকে নায়েক পদে পদোন্নতিপ্রাপ্ত এক পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০৫ মার্চ ২০২৬) বান্দরবান জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে এ র‍্যাংক ব্যাজ পরিধান করানো হয়।
অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ফরহাদ সরদার, পিপিএম।
র‍্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার মোঃ আবদুর রহমান পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে অভিনন্দন জানান এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, পদোন্নতি শুধু মর্যাদা বৃদ্ধি নয়, এর সঙ্গে দায়িত্বও বহুগুণে বৃদ্ধি পায়। তাই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সততা, পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ দেশের মানুষের নিরাপত্তা ও শান্তি রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের আস্থা অর্জন এবং বাহিনীর সুনাম অক্ষুণ্ণ রাখতে প্রতিটি সদস্যকে সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত পুলিশ কর্মকর্তারা পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে আরও দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি শেষে সকলের মধ্যে এক আন্তরিক ও প্রেরণাদায়ক পরিবেশের সৃষ্টি হয়।



ফেসবুক কর্নার