March 6, 2026, 4:37 am
শিরোনাম :
মাগুরায় আওয়ামীলীগ কার্যালয় সামনে পতাকা উত্তোলন আগুন ও ভাংচুর, আটক ৩ কুড়িগ্রামে নয় বছর ধরে ভাঙা ব্রিজ, যাতায়াতে আতঙ্কে ২০ হাজার মানুষ সরিষাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদকসেবী গ্রেফতার রমজানকে ঘিরে বাজার তদারকি জোরদার: রামপালে তিন ব্যবসায়ীকে জরিমানা জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা আরও এক দেশে সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের আনোয়ারায় গ্যাস সংকটে দুই সার কারখানার উৎপাদন বন্ধ একযোগে রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি ৫ দিন ধরে ইন্টারনেট নেই ইরানে কালিগঞ্জে অবৈধ ২ টি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা আদায়

ডিএনসির টাস্কফোর্সের অভিযানে মাদক ও নগদ অর্থসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২

অভয়নগর প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ টাস্কফোর্সের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৭টা ৩০ মিনিট থেকে ৮টা ১০ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার রানীহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর পাঠানপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— একই এলাকার মৃত সোলেমান মন্ডল ওরফে কালুর ছেলে মো. আরিফ আলী ওরফে আরিফ পাঠান (৪৫) এবং তার স্ত্রী মোসা. বেবী বেগম (৪০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আরিফ আলী ওরফে আরিফ পাঠান পূর্বের একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে চিহ্নিত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
অভিযানকালে তাদের হেফাজত থেকে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ মিলিলিটার ফেন্সিডিল এবং মাদক বিক্রির নগদ অর্থ হিসেবে বিভিন্ন মূল্যমানের বাংলাদেশি ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। পাশাপাশি যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে সংশ্লিষ্ট নথিপত্র যাচাই ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতির আলোকে নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার