March 6, 2026, 4:37 am
শিরোনাম :
মাগুরায় আওয়ামীলীগ কার্যালয় সামনে পতাকা উত্তোলন আগুন ও ভাংচুর, আটক ৩ কুড়িগ্রামে নয় বছর ধরে ভাঙা ব্রিজ, যাতায়াতে আতঙ্কে ২০ হাজার মানুষ সরিষাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদকসেবী গ্রেফতার রমজানকে ঘিরে বাজার তদারকি জোরদার: রামপালে তিন ব্যবসায়ীকে জরিমানা জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা আরও এক দেশে সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের আনোয়ারায় গ্যাস সংকটে দুই সার কারখানার উৎপাদন বন্ধ একযোগে রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি ৫ দিন ধরে ইন্টারনেট নেই ইরানে কালিগঞ্জে অবৈধ ২ টি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা আদায়

খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক চর্চা রক্ষায় চারদিনব্যাপী মিউজিক ক্যাম্প শুরু হয়েছে

অভয়নগর প্রতিবেদক

খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের হলরুমে বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত ক্যাম্পের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, পার্বত্য অঞ্চলের শিল্পীরা জেলার মূল্যবান সম্পদ এবং শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশের মাধ্যমে সমাজকে সমৃদ্ধ করা সম্ভব। প্রশাসন নতুন ও সৃষ্টিশীল উদ্যোগ গ্রহণে সহায়তা অব্যাহত রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য জয়া ত্রিপুরা, অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার, খাগড়াছড়ি মহিলা কলেজের অধ্যক্ষ পুলুক বরণ চাকমা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী ও ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মং উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের নির্বাহী পরিষদের সদস্য ইউসুফ আদনান।
ক্যাম্পে চাকমা, মারমা, ত্রিপুরা ও সাঁওতাল জনগোষ্ঠীর মোট ৬৯ জন গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী ও যন্ত্রশিল্পী অংশগ্রহণ করছেন। চারদিনব্যাপী এই ক্যাম্পে ঐতিহ্যবাহী গান, সুর ও বাদ্যযন্ত্র সম্পর্কিত প্রশিক্ষণ ও অনুশীলন কার্যক্রম পরিচালিত হবে।



ফেসবুক কর্নার